ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

চারঘাটে শিশু দেব হত্যার অভিযোগে মা গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

চারঘাটে ৫ বছরের শিশু দেব সরকার হত্যার অভিযোগে মা আরতি রানীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে চারঘাট থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে ১৮ জুন আরতি রানীর স্বামী অনিল কুমারকে পুলিশ গ্রেফতার করে। স্বামী-স্ত্রীকে আটকের পর শিশু দেব সরকার হত্যার দুই বছর পর মূল রহস্য উদঘাটন হয়।

জানা যায়, ২০১৬ সালের ১৫ ডিসেম্বর উপজেলার নন্দনগাছী বরকতপুর পোড়াভিটা গ্রামের কবরস্থান থেকে ৫ বছরের শিশু দেব সরকারের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তবে আরতি রানীর আগের স্বামী শম্ভু সরকার নিজের ছেলের লাশ দাবি করে চারঘাট মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। লাশ নিয়ে মতবিরোধ দেখা দিলে ডিএনএ পরীক্ষা করা হয়। ডিএনএ পরীক্ষায় প্রমাণ হয়, লাশ শম্ভু সরকারের ছেলে।

এ বিষয়ে চলে দুই বছর তদন্ত। তবে আটককৃত আরতি রানী ও অনিল কুমার পুলিশের কাছে জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে বলেন, অনিল কুমারের স্ত্রী আরতি রানী নিহত শিশু দেব সরকারের মা। আরতি রানীর আগের স্বামী শম্ভু সরকারের পক্ষের ছেলে দেব সরকার।

শম্ভু সরকারের সঙ্গে আরতি রানীর ছাড়াছাড়ি হলে দেব সরকার তার নানির কাছে থাকত। আরতি রানী ও অনিল কুমার মিলে শম্ভু সরকারকে ফাঁসানোর জন্য তারা পরিকল্পনা করে ছেলে দেব সরকারকে নিজ বাড়িতে নিয়ে আসে।

এক পর্যায়ে ২০১৬ সালের ৯ ডিসেম্বর দুধের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে শিশু দেব সরকারকে হত্যা করা হয়। অনিল কুমারের স্বীকারোক্তিতে নিহত দেব সরকারের পাষণ্ড মা আরতি রানীকে আটক করা হয়।

চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, অনিল কুমার ও আরতি রানীর স্বীকারোক্তিতে শিশু দেব সরকার হত্যার চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

চারঘাটে শিশু দেব হত্যার অভিযোগে মা গ্রেফতার

আপডেট সময় ১০:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮