ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবনায় গাছচাপায় দুই স্কুলছাত্রের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার সুজানগরে রাস্তার গাছচাপা পড়ে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন। সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার সদর হাসপাতাল এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হল সুজানগর পৌরসভার হাসপাতালপাড়া এলাকার শ্রী বসু হালদারের ছেলে স্থানীয় সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র শ্রী কিশান হালদার (৭) এবং একই এলাকার শ্রী বাসু হালদারের ছেলে সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র শ্রী রুপম হালদার (৮)।

এদের মধ্যে কিশান হালদার ঘটনাস্থলেই আর রুপম হালদারকে রাজশাহী নেয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে মারা যায়। আহত শিমুল পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, হাসপাতালের পেছনের রাস্তা সংস্কার কাজ করতে ভেকু দিয়ে রাস্তার পাশের বড় বড় গাছ কাটছিল ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। এ সময় রাস্তার পার্শ্ববর্তী মাঠে ঐ শিশুরা খেলাধুলা করা অবস্থায় দুটি সুপারি গাছ তাদের গায়ের ওপর পড়ে।

স্থানীয় এলাকাবাসী আহত অবস্থায় স্কুলছাত্রদের দ্রুত সুজানগর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শ্রী কিশান হালদারকে (৭) মৃত ঘোষণা করেন এবং অপর দু’জন স্কুলছাত্র শিমুল হালদার ও রুপম হালদারকে গুরুতর অবস্থার দ্রুত পাবনা সদর হাসপাতালে পাঠায়।

এদিকে এ ঘটনার পরপরই অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুস সালাম, সুজানগর উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের রোকন, পৌর মেয়র আবদুল ওহাব, ইউএনও সুজিৎ দেবনাথ, পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

সুজানগর থানা ওসি শরিফুল আলম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া গাড়ির চালককে গ্রেফতার করতে অভিযান শুরু করেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনায় গাছচাপায় দুই স্কুলছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৯:২১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮