ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তাগাছায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, মা-ছেলে নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের মুক্তাগাছায় বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। নিহতরা হলো-মুক্তাগাছা উপজেলার গড়বাজাইল গ্রামের মো. তারেকের স্ত্রী রিফা খানম (২৭) ও শিশুপুত্র নাবিল (৩)।

আহতরা হলেন, মো. তারেক ও তার শিশুকন্যা মরিয়ম (৫)। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। সোমবার দুপুরে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের সত্রাসিয়া নামক স্থানে দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানার ওসি আলী আহাম্মেদ মোল্লা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের সত্রাসিয়া নামকস্থানে দুপুর ১টার দিকে পৌঁছলে বিপরীত দিক থেকে মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মো. তারেকের স্ত্রী রিফা খানম ও শিশুপুত্র নাবিল মারা যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। পুলিশ ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে রাজিব পরিবহনের বাসটি আটক করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুক্তাগাছায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, মা-ছেলে নিহত

আপডেট সময় ০৬:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮