ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাঁথিয়ায় সাবেক সেনা সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার সাঁথিয়া উপজেলায় সাবেক সেনা সদস্যসহ দুইজনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যার দিকে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় গুলি ছুড়ে ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে চলে যায় হত্যাকারীরা।

নিহতরা হলেন- তেবাড়িয়া গ্রামের দবিরের ছেলে সাবেক সেনা সদস্য আ. গফুর (৫৫) ও গয়েশবাড়ী গ্রামের ময়েজ আলীর ছেলে বাজারের ব্যবসায়ী ইদ্রিস আলী (৩৫)।

স্থানীয়রা জানান, পরিকল্পিতভাবে তেবাড়িয়া বাজারের দুদিক থেকে কয়েকটি মোটরসাইকেলে হেলমেট ও মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত ইদ্রিস আলীর দোকানে ঢুকে হামলা চালায়। ইদ্রিসের দোকানে বসেছিলেন আ. গফুর।

হামলাকারীরা দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় তারা গুলি ও বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে। এতে ভয়ে বাজারের ব্যবসায়ীসহ লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করলে দুর্বৃত্তরা চলে যায়। আতাইকুলা থানার ওসি মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাঁথিয়ায় সাবেক সেনা সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৮:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮