ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্ল্যাটের মধ্যেই অভিনেত্রীর শ্লীলতাহানি

আকাশ বিনোদন ডেস্ক:

গভীর রাতে শ্লীলতাহানির শিকার হলেন এক টেলি অভিনেত্রী। তা-ও আবার নিজের ফ্ল্যাটের মধ্যেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের যাদবপুরে সেন্ট্রাল রোডের ওপর অবস্থিত একটি আবাসনে। ওই আবাসনেই থাকেন ওই অভিনেত্রী। রাত-দুপুরে প্রকাশ্যে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়।

একই সঙ্গে প্রশ্নের মুখে ওই আবাসনের নিরাপত্তা। ইতিমধ্যে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিনেত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে পুলিশ।

অভিযোগ, দীর্ঘদিন ধরে আবাসনের একটি ফ্ল্যাট ফাঁকা পড়ে ছিল। গত কয়েক বছর ধরে ফ্ল্যাটে থাকেন না ফ্ল্যাট মালিক। ফলে ফাঁকাই পড়ে রয়েছে ফ্ল্যাটটি। আর সেই সুযোগে বিগত কয়েক মাস ধরে ওই ফ্ল্যাটে নিত্য আনাগোনা বেড়ে চলেছিল বহিরাগতদের।

শুক্রবার রাতেও কয়েকজন বহিরাগত ওই ফ্ল্যাটে আসেন। তখন প্রতিবাদ জানান ওই অভিনেত্রী। তারপরই তার শ্লীলতাহানি করেন বহিরাগতরা। পুলিসের সামনেই চলে ধস্তাধস্তি। এমনকি ভেঙে দেওয়া হয় আবাসনের সিসিটিভি ক্যামেরাও। ফলে প্রকাশ্যে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্ল্যাটের মধ্যেই অভিনেত্রীর শ্লীলতাহানি

আপডেট সময় ০৬:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮