ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সুইডেনের শুভসূচনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

শক্তি-সামর্থ্যে এগিয়ে ছিল সুইডেন। খেললেও সেরকমই। গোটা ম্যাচে আধিপত্য বজায় রেখে জয় নিয়ে মাঠ ছাড়লেন সুইডিশরা। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপে শুভসূচনা করলেন তারা। সোমবার নিঝনি নভগোরদ স্টেডিয়ামে মুখোমুখি হয় সুইডেন-দক্ষিণ কোরিয়া। উভয় দলেরই এটি প্রথম ম্যাচ।

সবদিক দিয়ে এগিয়ে থেকে মাঠে নামে সুইডেন। শুরু থেকে এর প্রতিফলনও দেখা যায়। ঘনঘন আক্রমণে প্রতিপক্ষকে চেপে ধরেন সুইডিশরা। তবে জাল খুঁজে নিতে পারেননি তারা।

খেলার স্রোতের বিপরীতে কাউন্টার অ্যাটাকে গিয়ে বেশ কয়েকবার ত্রাস ছড়িয়েছে কোরিয়ানরা। কিন্তু গোলের দেখা পাননি তারাও। ফলে গোলশূন্য ড্রতে শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরেও আক্রমণের ধারা বজায় রাখে সুইডেন। এবার সাফল্যও মেলে। ৬৫ মিনিটে সফল স্পট কিকে গোল করে সুইডিশদের এগিয়ে দেন আন্দ্রেস গ্র্যাঙ্কভিস্ট।

৬২ মিনিটে ডি বক্সে ভিক্টর ক্লাসনকে ফাউল করেন দক্ষিণ কোরিয়ার কিম কিন উ। তবে পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি। এতে আবেদন করে সুইডেন। পরে ভিএআরের সহায়তা নেন রেফারি। তাতে পেনাল্টি পেয়ে যায় সুইডিশরা। তা থেকে ডান পায়ের কৌশলী শটে বল জালে জড়ান গ্র্যাঙ্কভিস্ট।

এরপর গোল পরিশোধে প্রাণপণ লড়েছে দক্ষিণ কোরিয়া। তবে তাদের চেষ্টা আলোর মুখ দেখেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নভেম্বরের শেষেই রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সুইডেনের শুভসূচনা

আপডেট সময় ০৭:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮