ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড় তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: গোলাম পরওয়ার ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

মৌলভীবাজারে বন্যায় ৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ২ লাখ

অাকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারের চার উপজেলার ৩০ ইউনিয়ন ও দুটি পৌরসভায় বন্যার অবনতি হয়েছে। বন্যায় এ পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৪০ হাজার পরিবারের প্রায় দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার সন্ধ্যায় মৌলভীবাজারে জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম বলেন, বর্তমানে মৌলভী শহর বিপজ্জনক অবস্থানে রয়েছে। তবে মনু ও ধলাই নদীর পানি কমে বর্তমানে বিপদসীমার ১৩৫ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সার্কিট হাউসে আয়োজিত ব্রিফিংয়ে জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, চলমান বন্যায় মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার ৯৩ হাজার ২৪০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় এ পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, জেলায় আশ্রয়কেন্দ্র রয়েছে ৫০টি। এর মধ্যে মৌলভীবাজার জেলা শহরে ৬টি। ইতিমধ্যে ৯৭০০ টন চাল বিতরণ করা হয়েছে। মজুদ আছে এক লাখ ৩৭ হাজার টন চাল। পাশাপাশি শুকনো খাবারও বিতরণ করা হচ্ছে।

তোফায়েল ইসলাম জানান, এ পর্যন্ত মনু ও ধলাই নদীর ২৫টি স্থানে ভাঙন হয়েছে। অনেক জায়গায় আউশ ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার ও ত্রাণ ব্যবস্থাপনার জন্য সেনাবাহিনীর কয়েকটি দল স্পিডবোট, লাইফ জ্যাকেট নিয়ে কাজ করছে। ৭৪টি মেডিকেল টিম কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

মৌলভীবাজারে বন্যায় ৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ২ লাখ

আপডেট সময় ০২:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮