ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গণহত্যাকারীদের প্রেতাত্মা অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে: সংস্কৃতিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, একাত্তরে গণহত্যাকারীদের প্রেতাত্মা এখনও দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এদের হাত থেকে মানুষ ও সমাজকে বাঁচাতে তরুণদের মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। রোববার খুলনা বিএমএ ভবনে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র আয়োজিত মুক্তিযুদ্ধ বিষয়ক পাঠক্রমের ‘সনদ বিতরণ ও ১৯৭১ : গণহত্যা-নির্যাতন নির্ঘন্ট গ্রন্থমালার মোড়ক উন্মোচন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হলি আর্টিজানের হামলার মত জঘন্য হত্যাকাণ্ড মানব নামের দানবের পক্ষেই সম্ভব। এসব দানবদের পিছনে রয়েছে এক ধরণের অপশক্তি, যারা তরুণদের মস্তিষ্ক ব্যবহার করে তাদের বিভ্রান্ত করছে। অধ্যাপক মুনতাসির মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. শেখ বাহারুল আলম, অধ্যাপক মাহবুবুর রহমান। অনুষ্ঠানে গবেষণা কাজের স্বীকৃতি স্বরূপ ৩০ জনকে সনদ প্রদান করা হয়। পরে মন্ত্রী নির্মাণাধীন খুলনা বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমি ভবন পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গণহত্যাকারীদের প্রেতাত্মা অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে: সংস্কৃতিমন্ত্রী

আপডেট সময় ০১:০০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭