ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

মেহেরপুরে পানিতে ডুবে নটরডেম কলেজছাত্রের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

মেহেরপুরে পানিতে ডুবে আবদুল্লাহ আল মামুন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার ঈদের দিন মুজিবনগর উপজেলার ভৈরব নদে গোসল করতে নেমে তিনি মারা যান।

মুজিবনগর থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, নদে ডুবে একজন ছাত্রের মৃত্যু ঘটেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। জানা গেছে, এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর ঢাকায় নটর ডেম কলেজে ভর্তি হন মামুন।

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন। ঈদের দিন পরিবারের সঙ্গে মসজিদে নামাজ আদায়ের পর বন্ধুদের সঙ্গে ফুটবল খেলেন মামুন। খেলা শেষে ভৈরব নদে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যান তিনি। পরে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মামুন মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের মওলা বকসের ছেলে।

স্থানীয় লোকজন জানান, গতকাল ঈদের নামাজ শেষ করে গ্রামের বন্ধুদের সঙ্গে ফুটবল খেলেন মামুন। খেলা শেষে ভৈরব নদে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যান তিনি। বন্ধুরা তাকে পানিতে খুঁজতে থাকেন। কয়েকজন পরিবারের সদস্যদের খবর দেন। পরে বেলা দুইটায় তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিস সদস্যরা।

নিহত তরুণের বাবা মওলা বকস বলেন, ঈদের ছুটিতে বাড়ি এসেছিল ছেলেটা। সকালে পরিবারের সবাই মিলে ঈদের নামাজ আদায় করি। খুব শান্ত স্বভাবে ছেলে মামুন। পড়ালেখাতেও খুব ভালো ছিল। এসএসসিতে জিপিএ-৫ পেয়ে নটর ডেম কলেজে ভর্তি হয়। মেধাবী ছাত্র হওয়ায় স্কুলের শিক্ষকেরা ও গ্রামবাসী সবাই তাকে খুব ভালোবাসত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

মেহেরপুরে পানিতে ডুবে নটরডেম কলেজছাত্রের মৃত্যু

আপডেট সময় ০১:৪৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮