ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিনেমা বানানোর কথা বলে আড়াই কোটি টাকা আত্মসাৎ, নায়িকা গ্রেফতার

আকাশ বিনোদন ডেস্ক:

সিনেমা বানানোর কথা বলে আড়াই কোটি টাকা আত্মসাৎকারী চিত্রনায়িকা সাদিয়া আফরিনকে গ্রেফতার করেছে সিআইডি (অর্গানাইজড ক্রাইম)।

বৃহস্পতিবার নায়িকা সাদিয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার শারমিন জাহান (লিগ্যাল অ্যান্ড মিডিয়া সেল)। গত মঙ্গলবার (১২ জুন) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা এলাকা থেকে সাদিয়া ও তার স্বামীকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ সুপার শারমিন জাহান দৈনিক আকাশকে বলেন, মিজানুর রহমান খাঁন নামে এক ব্যক্তির সঙ্গে সাদিয়ার পরিচয় হয় ২০১৩ সালে। পরিচয়ের সূত্রে সাদিয়া বলে যে, আমার স্বামী বিদ্যুৎকুমার সাহা ওরফে সৌরভ সিনেমা প্রযোজনা করেন এবং মিজানুর রহমানকে বলে যে আমাদের নির্মিত ছবিতে বিনিয়োগ করলে ব্যাপক লাভবান হবেন।

শারমিন জাহান বলেন, বিশ্বস্ততা ও সিনেমার নানান লাভের দিক দেখিয়ে সাদিয়া আফরিন ও তার স্বামী তাদের কাছে মিজানুর রহমানকে তিন কোটি টাকা সিনেমায় বিনিয়োগ করতে প্রলুব্ধ করে। যার প্রেক্ষিতে মিজানুর রহমান পর্যায়ক্রমে ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন সময়ে সর্বমোট দুই কোটি ৫০ লাখ টাকা তাদের প্রদান করে।

তিনি বলেন, বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর তাদের বারবার তাগাদা দিলেও তারা সিনেমা না বানিয়ে টালবাহানা শুরু করে। এরপর টাকা ফেরত চাইলে চিত্রনায়িকা সাদিয়া আফরিন সাফ জানিয়ে দেয় সে টাকা দিতে পারবে না আপনি যা পারেন করেন। উপায়ান্তর না দেখে মিজানুর রহমান তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করে।

তিনি আরও বলেন, মামলাটি সিআইডি অধিগ্রহণ করার পর বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহর তত্ত্বাবধানে সিআইডি অর্গানাইজড ক্রাইমের (সিরিয়াস ক্রাইম স্কোয়াড) একটি বিশেষ দল চিত্রনায়িকা সাদিয়া ও স্বামীকে গ্রেফতার করে।

এ ঘটনায় গত ২১ মে রাজধানীর মিরপুর থানায় মিজানুর রহমান বাদী হয়ে ৪২০ ও ৪০৬ ধারায় মামালা দায়ের করেন। মামলাটি সিআইডিতে হস্তান্তরের পর গত ১২ জুন কথিত নায়িকা সাদিয়া আফরিন ও তার স্বামী সৌরভকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, সাদিয়া আফরিনের কোনও সিনেমা মুক্তি পেয়েছে বলে জানা যায়নি। তবে ‘ক্রাইম রোড’ ও ‘শোধ-প্রতিশোধ’ নামে দুটি সিনেমার কাজ করছেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিনেমা বানানোর কথা বলে আড়াই কোটি টাকা আত্মসাৎ, নায়িকা গ্রেফতার

আপডেট সময় ১১:২১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮