ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ ‘নকলের’ সুযোগ না পেয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা, ভাঙচুর বন্যা পরিস্থিতিতে সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন গোয়াইনঘাট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে যুবক নিহত দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান ‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক

দেশে আইএস-আল কায়েদা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘দেশে আন্তর্জাতিক জঙ্গি আইএস, আল-কায়েদা নেই। ঘাপটি মেরে থাকা দেশীয় জঙ্গিদেরকেই একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আইএস, আল-কায়েদা বলে প্রচার করে’। রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল প্রস্তুতি ছাড়া, উনার মনের কথা। এই মনের কথা বলার জন্য বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পরামর্শ দিয়েছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল শামীম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, মা ছেলে মিলে বিদেশে গিয়ে যতই ষড়যন্ত্র করুন, ক্ষমতায় আসতে পারবেন না। জনগণের ইচ্ছা ছাড়া বিদেশিদের দালালি করে বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না।

শেখ হাসিনা হ্যাটট্রিক বিজয় লাভ করে পৃথিবীর ইতিহাসে প্রথম তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড করবেন বলেও জানান তিনি। আলোচনা সভায় জাবি উপাচার্য ফারজানা ইসলাম বলেন, ছাত্রলীগগের নাম শুনলেই মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়, মানুষ মনে করে তারা সন্ত্রাসী। আসলে এটা ভুল, ছাত্রলীগকেই মানুষের মন থেকে এই ভুল ধারণা দূর করতে হবে। বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগ ছাড়া অপূর্ণ।

জাবি ছাত্রলীগ শাখার সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চলনায় সভায় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদ মাহফুজুল হক হায়দার চৌধুরী রোটন, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।

এ সময় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবুল হোসেন, প্রো-উপাচার্য (প্রশাসন) ড. আমির হোসেন, ট্রেজারার অধ্যাপক মনজুরুল হক, বিভিন্ন অনুষদের শিক্ষকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে আইএস-আল কায়েদা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:২১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭