ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানুষ বিএনপি চায় না, এই সরকারও চায় না : এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ বিএনপি চায় না, হাওয়া ভবন চায় না। তারা এই সরকারও চায় না। মানুষ এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে পরিবর্তন চায়। তিনি আরও বলেন, ক্ষমতায় গিয়ে লুটপাট নয়, শান্তি ফিরিয়ে আনব। আমরা ক্ষমতায় আসতে চাই পরিবর্তনের জন্য।

রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) এক প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে বিষবৃক্ষ আখ্যা দিয়ে এরশাদ বলেন, বিএনপির অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু সরকারই দলটিকে বাঁচিয়ে রেখেছে। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘আমরা তত্ত্বাবধায়ক সরকার ঘৃণা করি। আমরা সাংবিধানিক সরকারের অধীনেই নির্বাচনে যাব।’

নবগঠিত এই রাজনৈতিক জোট নিয়ে এরশাদ বলেন, ‘জোট আরও বড় করতে পারতাম। অনেকেই ইচ্ছা ব্যক্ত করেছিল। কিন্তু সরকার মনে করল, আমাদের দল শক্তিশালী হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। তাই বাধা দিয়েছিল। বাধা দিয়ে কী হবে, বন্যার পানিকে কী বাধা দিয়ে রাখা যায়?’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ ও জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার। ৫৮টি রাজনৈতিক দল নিয়ে জাপার নেতৃত্বে বিএনএ গঠন করা হয়। এরপর এটাই জোটের প্রথম সম্মেলন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মানুষ বিএনপি চায় না, এই সরকারও চায় না : এরশাদ

আপডেট সময় ১১:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭