ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রেনের টিকিট কালোবাজারি, দুই বোনের জেল

ট্রেনের টিকিট কালোবাজারির অপরাধে রাজশাহীতে দুই নারীর কারাদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

ট্রেনের টিকিট কালোবাজারির অপরাধে রাজশাহীতে দুই নারীর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মামনুন আহমেদ অনীক তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এর আগে কালোবাজারে টিকিট বিক্রির সময় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করে র‌্যাব-৫ এর একটি দল। দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর মহল্লার নজরুল ইসলামের স্ত্রী সুমনা আক্তার (৩৫) ও মতিহার থানার তালাইমারী শহীদ মিনার এলাকার কাইয়ুম আলীর স্ত্রী সুমি খাতুন (৩২)। সম্পর্কে তারা দুই বোন।

সহকারী কমিশনার মামনুন আহমেদ অনীক জানান, দণ্ডপ্রাপ্ত দুই নারীর কাছ থেকে আটটি টিকিট উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তাদের বড় ভাই কালোবাজারে টিকিট বিক্রি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। তার মাধ্যমেই তারা দুই বোন কালোবাজারিতে জড়িয়েছেন। দণ্ড দেয়ার পর তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গত শনিবার থেকে ঈদের পরের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনই স্টেশনে চার কালোবাজারিকে গ্রেফতার করা হয়। এছাড়া পরদিন রোববার দুজন এবং মঙ্গলবার আরও ছয়জন কালোবাজারিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়।

কালোবাজারি ঠেকাতে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন থেকেই স্টেশনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, র‌্যাব ও পুলিশ সদস্যরা অবস্থান করছেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার মামনুন আহমেদ অনীক জানান, অগ্রিম টিকিট যত দিন বিক্রি করা হবে তত দিনই তারা স্টেশনে অবস্থান করবেন।

তিনি জানান, বুধবার আগামী ২২ জুনের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছিল। স্টেশনের টিকিট বিক্রির কাউন্টারের সার্ভার রুমে বসে তিনি শীতাতপ নিয়ন্ত্রিত বগির ৪৬০টি টিকিটই বিক্রি নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রেনের টিকিট কালোবাজারি, দুই বোনের জেল

আপডেট সময় ০৬:১৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮