ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউরোপের অনেক দেশের অর্থনীতিকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে পার্শ্ববর্তী সব দেশকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে পৃথিবীর ২০টি দেশের একটি হবে বাংলাদেশ। এছাড়া আগামী ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতি ইউরোপের অনেক অর্থনীতিকে ছাড়িয়ে যাবে।

রোববার দুপুরে ময়মনসিংহ টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানটির আয়োজন করে মুক্তিযোদ্ধা একাডেমি ট্রাস্ট ও ভারতীয় হাইকমিশন যৌথভাবে।

মন্ত্রী বলেন, ভারত সরকার ও তাদের জনগণ এখনো যেভাবে আমাদের পাশে আছে, তা একটি অনন্য দৃষ্টান্ত। ভারত শুধু প্রতিবেশী বা বন্ধুপ্রতীম দেশই নয়, একে অপরের মধ্যে আত্মার সম্পর্কও বিদ্যমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভারতীয় হাই কমিশনারের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল জে এস চীমা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি আলী আকবর, মুক্তিযোদ্ধা ফাদার রবার্ট মানকিন, মুক্তিযোদ্ধা একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল আজাদ প্রমুখ।

এতে গ্রাজুয়েট ও নন-গ্রাজুয়েট ক্যাটাগরিতে ২৪৫ জনকে বৃত্তি দেয়া হয়।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, যথাযথ ইন্টারনেট সেবা নিশ্চিত করতে মোবাইল কোম্পানিগুলোকে কড়া নোটিশ দেয়া হয়েছে।

এর পাশাপাশি ইন্টারনেট প্যাকেজের মূল্য বেধে দেয়া ও ভয়েস কলের ক্ষেত্রে বিবর্তন আনা হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, তথ্য প্রযুক্তির প্রসারে ইন্টারনেট ব্যবহারকারীদের সুযোগ-সুবিধার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অচিরেই এর সুফল পাওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইউরোপের অনেক দেশের অর্থনীতিকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

আপডেট সময় ১১:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮