ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মৌলভীবাজারে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারে কুলাউড়ায় প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ করেছে প্রেমিক ও তার সহযোগী তিনজন। এ ঘটনায় চারজনকে আটক করে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন-কুলাউড়া পৌর শহরের মধ্য চাতলগাঁও এলাকার বাসিন্দা সামী আহমদ (২২), একই উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুরের মো. আল আমিন (২৩), সিলেটের মোগলাবাজারের শাহান আহমদ (২২) ও হোটেলের কর্মচারী (বয়) খোকন মিয়া (২০)।

পুলিশ ও নির্যাতনের শিকার তরুণী জানায়, সামী আহমদ সাভারের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। সেখানে সহকর্মী তরুণীর (২০) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

শুক্রবার সামী ওই তরুণীকে বেড়ানোর কথা বলে সিলেটে নিয়ে যান। সিলেটের বিভিন্ন স্থানে বেড়িয়ে ওইদিন রাতের ট্রেনে কুলাউড়ায় পৌঁছে স্টেশন রোডের আজাদ বোডিং নামক আবাসিক হোটেলে ওঠেন। রাতে সামীসহ তার সহযোগী আল আমিন, শাহান ও সিলেটের মোগলাবাজারের কাশেম (২২) তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন।

খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে চার জনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে কাশেম পালিয়ে যান।

ওই তরুণী জানান, অভাবের তাড়নায় বছর খানেক আগে তিনি সাভারের পোশাক কারখানায় চাকরিতে যোগ দেন। প্রেমের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন। এ ঘটনায় ছয় জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন তিনি।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) বিনয় ভূষণ রায় জানান, জিজ্ঞাসাবাদে আটক সামী, আল আমিন ও শাহান ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য তরুণীকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

মৌলভীবাজারে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ

আপডেট সময় ০৬:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮