ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে রেললাইনে পা আটকে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র কোর্ট স্টেশন এলাকায় রেললাইনে পা আটকে ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বদরুননেছা (৮৫) মৃত মো. আবদুল হামিদ দিদার স্ত্রী। সে চাঁদপুর শহরের পুরাতন আদালতপাড়ার পৌর হোল্ডিং-নং ৬৪ এর বাসিন্দা ও মালিক।

শনিবার বিকাল চাঁদপুর শহরের রেলওয়ে কোর্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ৩ বছরে এ স্টেশন এলাকায় রেলওয়ে থানার রেকর্ড অনুযায়ী ২৬ জন প্রাণ হারিয়েছে।

জানা যায়, ওই দিন বিকালে চাঁদপুর-কুমিল্লার মধ্যে চলাচলকারী কমিউটার ট্রেন ড্যামো চাঁদপুর কোর্ট স্টেশন এসে থামে। এ সময় রেললাইনের দুই পাশে অসংখ্য দোকানপাটের কারণে ট্রেন থেকে নেমে বৃদ্ধা বদরুননেছা (৮৫) লাইন পার হওয়ার সময় তার শরীরে পরিহিত বোরকাসহ পেচিয়ে রেললাইনে পড়ে যায়। লাইনে পা আটকে ট্রেনের চাকার নিচে তার একটি পা কাটা যায় এবং মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে রেলওয়ে থানার এএসআই মো. আবু হানিফ বৃদ্ধার লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

চাঁদপুর রেলওয়ে থানার ওসি মো. সারোয়ার আলম জানান, মহিলার নিজের অসতর্কতার কারণে ও কানে ট্রেনের আওয়াজ শুনতে পারেনি বিধায় ট্রেনের নিচে কাটা পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

চাঁদপুরে রেললাইনে পা আটকে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় ১০:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮