ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

সিদ্ধিরগঞ্জে খালে ভাসমান ড্রাম থেকে যুবকের মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক : 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে মোহাম্মাদ আলী (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৮টার দিকে গোদনাইল নয়াপাড়া হৃদয়মনি স্কুল সংলগ্ন একটি খালে ওই ড্রামটি ভাসছিল। ড্রামটি থেকে পরে মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক। মরদেহের আঙুলের ছাপ নিয়ে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।

নিহত মোহাম্মাদ আলী (৩২) ভোলার চরফ্যাশনের সাহাবুদ্দিনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিকী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড এলাকার খালে ড্রামটি ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তারা পুলিশে খবর দিলে ড্রামটি তীরে এনে খুলে এর ভেতর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আব্দুল বারিক জানান, নীল রঙের ড্রামটির ভেতর একটি রশি ছিল এবং নিহতের শরীরে আঘাতের বেশকিছু চিহ্ন পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ওই ব্যক্তিকে হত্যার পর রাতের কোনো এক সময় ড্রামের ভেতর মরদেহ ভরে খালে ফেলা হয়েছে বলে ধারণা করছি। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

সিদ্ধিরগঞ্জে খালে ভাসমান ড্রাম থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:১৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬