ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

ভাত না দেয়ায় পুত্রবধূর সঙ্গে রাগ করে শাশুড়ির আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর নগরীর গনেশপুর মহল্লায় মালেকা বেগম (৪৭) নামে এক শাশুড়ি পুত্রবধূর সঙ্গে রাগ করে আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে বাড়ির পাশে একটি আমগাছে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

প্রতিবেশী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মালেকা বেগম (৪৭) গনেশপুর মহল্লায় ছেলে ও তার বউ আঁখি বেগমের সঙ্গে বসবাস করতেন। কিন্তু পুত্রবধূর সঙ্গে শাশুড়ি মালেকা বেগমের প্রায় ঝগড়াবিবাদ লেগে থাকত।

শুক্রবার রাতে পুত্রবধূর কাছে মালেকা বেগম রাতে খাবারের জন্য ভাত চায়। এতে ক্ষিপ্ত হয়ে পুত্রবধূ আঁখি বেগম শাশুড়ি মালেকা বেগমকে অশালীন ভাষায় গালমন্দ করেন। পরে তাকে খাবারের জন্য ভাত না দিয়েই পুত্রবধূ বাড়ির বাইরে চলে যান।

শুধু তাই নয়, শাশুড়িকে রান্নাঘর থেকে ভাত নিতে নিষেধ করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন আঁখি। তাই ওই হতভাগী শাশুড়ি মনের দুঃখে বাড়ির পাশে আমগাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন।

রাত ১২টার পর বাড়িতে ফিরে তার ছেলে দেখেন মায়ের লাশ বাড়ির পাশে আমগাছে ঝুলে আছে। সেখান থেকে লাশ নামিয়ে এনে থানায় খবর দিলে পুলিশ নিহতের লাশ শনিবার উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করে। পরে লাশ দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

কোতোয়ালি থানা পুলিশের এসআই মনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট পেলে বোঝা যাবে হত্যা না আত্মহত্যা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

ভাত না দেয়ায় পুত্রবধূর সঙ্গে রাগ করে শাশুড়ির আত্মহত্যা

আপডেট সময় ০৯:৩১:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮