ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাভারে গৃহবধূর লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভারে আকলিমা বেগম নামে (২৫) এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সিএনবি আশুলিয়া সড়কের সাভারের সরকারি ছাগল উন্নয়ন খামারের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, গত দুই দিন আগে আকলিমা নামে ওই গৃহবধূ মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আমডালা গ্রাম থেকে সাভারের কলমায় বসবাসরত স্বামী পোশাকশ্রমিক সাদ্দাম মোল্লার বাড়িতে আসেন। পরে ঈদের কেনাকাটা শেষে ভোর ৬টার দিকে কলমার জিনজিরা এলাকায় নিজ ভাড়া বাড়ি থেকে ওই গৃহবধূকে সিএনবি আসার জন্য একটি অটোরিকশায় উঠিয়ে দেন তার স্বামী।

পরে সিএনবি আশুলিয়া সড়কের ছাগল উন্নয়ন খামারের সামনে রাস্তায় ওই গৃহবধূর লাশ দেখতে পায় পথচারীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সাভার মডেল থানার এস আই ফরহাদ জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ছিনতাইকারীরা ওই গৃহবধূকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাভারে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট সময় ০৪:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮