ঢাকা ০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় নিজ ঘর থেকে বিএনপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার বেড়া উপজেলায় নিজ ঘর থেকে বিএনপি নেতা আবদুল হামিদের (৫২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল হামিদ বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কাশীনাথপুর আবদুল লতিফ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। তিনি কালিকাপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

নিহতের ভাই ইউনুছ আলী জানান, ভাই নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন সেটা সেহরির সময় দেখতে পাই। পরে পুলিশে খবর দেয়া হয়। তার পারিবারিক কোনো সমস্যাও ছিল না। তাই প্রাথমিকভাবে ভাইয়ের আত্মহত্যার কারণ বুঝতে পারছি না।

আমিনপুর থানার ওসি সুকুমার মোহস্ত জানান, ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধর করে থানায় নিয়ে গেছে পুলিশ। বিষয়টির তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

পাবনায় নিজ ঘর থেকে বিএনপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০১:২২:২০ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮