ঢাকা ০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কানাডায় গভর্নর জেনারেলের নৈশভোজে প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার কুইবেকে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় জি-৭ শীর্ষ সম্মেলন ও আউটরিচ অধিবেশনে যোগ দিতে আসা রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে কানাডার গভর্নর জেনারেলের দেয়া এক নৈশভোজে অংশগ্রহণ করেন। খবর বাসসের।

তিনি জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে শুক্রবার বিকালে এখানে এসে পৌঁছেন। গভর্নর জেনারেল জুলি পায়েট নগরীর লা সিটাডেলে এই নৈশভোজের আয়োজন করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী এখানে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান ফুচ, হাইতির প্রেসিডেন্ট এবং ক্যারিবীয় সম্প্রদায়ের সভাপতি জোয়েনাল ময়েজি এবং নৈশভোজে যোগ দেয়া অন্যান্য অতিথিদরে সঙ্গে কুশল বিনিময় করেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রনে জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসেন। ট্রুডো জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ছাড়াও বিশ্বের ১৫ জন সম্ভাবনাময় নেতাকে এই আউটরিচ অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন।

বিশ্বের অর্থনৈতিক পরাশক্তিগুলোর সংগঠন জি-৭-এর সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

এর আগে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে রাত ১টা ৪০ মিনিটে কানাডা এয়ারের একটি বিমান টরেন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাঁ লেসাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কানাডায় বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক এবং অন্টরিও প্রদেশের প্রটোকল বিভাগের উপপ্রধান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

শেখ হাসিনা গত বৃহস্পতিবার সন্ধ্যায় জি-৭ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগদানের জন্য ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রী শনিবার লা মানোয়া রিশেলো হোটেলে জি-৭ আউটরিচ লিডার্স প্রোগ্রামে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী রবিবার সকালে তার কুইবেকে অবস্থানকালীন হোটেল শাত ফ্রন্তেনাতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

কানাডায় গভর্নর জেনারেলের নৈশভোজে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:০১:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮