ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কানে হেড ফোন লাগিয়ে ঘুম, ট্রেনে কাটা পড়ল রেল শ্রমিক

অাকাশ জাতীয় ডেস্ক:

ভ্যাপসা গরমে রেললাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন ইমন সাঁওতাল নামে রেল শ্রমিক। মৃদু বাতাসে রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন তিনি। হেড ফোনের কারণে হর্ন শুনতে না পারায় ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান ইমন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটেছে চাটমোহর উপজেলার গুয়াখড়া রেলস্টেশনে। নিহত ইমন হবিগঞ্জের রানীগঞ্জ উপজেলার চুনারুঘাট গ্রামের পুতুল সাঁওতালের ছেলে।

জানা যায়, রেললাইন সংস্কারকাজের জন্য গত কয়েক দিন ধরে বেশ কয়েকজন শ্রমিক গুয়াখড়া স্টেশন এলাকায় অবস্থান করছেন। বৃহস্পতিবার সারা দিন কাজ শেষে অন্য শ্রমিকরা গুয়াখড়া স্টেশনের ওপর তাঁবুতে গেলেও ইমন রেললাইনের ওপর কানে হেড ফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন।

রাত সাড়ে ১২টার দিকে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন বারবার হর্ন বাজালেও না শোনায় ট্রেনের নিচে কাটা পড়েন ইমন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি হারুন মজুমদার দৈনিক আকাশকে বলেন, শুক্রবার সকালে ইমন সাঁওতাল নামে ওই রেল শ্রমিকের ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কানে হেড ফোন লাগিয়ে ঘুম, ট্রেনে কাটা পড়ল রেল শ্রমিক

আপডেট সময় ০৯:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮