ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির আপনি কি মুসলিম, উত্তর দিতেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক সৌদি আরবে মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসীর মৃত্যু চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করছে : ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ রোববার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন। গণমাধ্যমে প্রকাশিত খবর উদ্ধৃত করে মির্জা ফখরুল বলেন, গতকাল রাতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসায় গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে বিএনপি বিস্মিত, উদ্বিগ্ন ও শঙ্কিত হয়েছে।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ছাত্রদল।

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকার ও আওয়ামী লীগের নেতারা প্রধান বিচারপতি এবং বিচার বিভাগ সম্পর্কে যেভাবে কথা বলছেন, তা রাজনৈতিক ভাষা নয়। এটা সন্ত্রাসের ভাষা। বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগ না করে তিনি বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার আহ্বান জানান। তিনি দাবি করেন, গণতন্ত্রকে ধ্বংস করতে সরকার নতুন ষড়যন্ত্র শুরু করেছে।

ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির প্রমুখ বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

আওয়ামী লীগ বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করছে : ফখরুল

আপডেট সময় ০৩:৩৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭