ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদকের সঙ্গে সম্পৃক্ত কাউকে ছাড় নয়: ডিএমপি কমিশনার

ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া। ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদকের সঙ্গে সম্পৃক্ত কাউকে একচুলও ছাড় দেয়া হবে না বলে হুশিয়ার করে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া। রোববার সকালে রাজধানীর আজিমপুরে এতিম ও দুস্থদের মাঝে নতুন কাপড় বিতরণের সময় তিনি এ হুশিয়ারি দেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিচারের সম্মুখীন হতে হবে। যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত, তাদের একচুলও ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ী সে যে-ই হোক না কেন, তাকে ছাড় দেয়া হবে না।

ডিএমপির কমিশনার বলেন, আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে প্রতি বছর ঈদে ও শীতে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আপনারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। পুলিশ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা দিন-রাত আপনাদের নিরাপত্তায় কাজ করছি।

তিনি বলেন, এবারের রমজানে গত ১৬ দিনে রাজধানীতে উল্লেখযোগ্য কোনো অপরাধ সংঘটিত হয়নি। অপরাধ দমনে ও মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।

বস্ত্র বিতরণের সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়সহ রমনা ও মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদকের সঙ্গে সম্পৃক্ত কাউকে ছাড় নয়: ডিএমপি কমিশনার

আপডেট সময় ০৩:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮