ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

তিনটি এজেন্ডা নিয়ে কাজ করছে বিএনপি: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এই মুহূর্তে বিএনপি তিন এজেন্ডা নিয়ে কাজ করছে।
এর মধ্যে প্রথমত খালেদা জিয়ার মুক্তি। দ্বিতীয়ত জনমত সৃষ্টি করে জোটের পরিসর আরও বাড়িয়ে ঐক্য সৃষ্টি করা এবং সর্বশেষ সবাইকে নিয়ে আন্দোলন এমন পর্যায়ে নেয়া যাতে সুষ্ঠু নির্বাচন দিতে সরকার বাধ্য হয়।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রদলের সংগঠন রুনেসা এর আয়োজন করে।

উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, বিএনপি সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার, মোকাম্মেল কবীর, নিসতিয়াক আহমেদ রাখি, আবদুর রহিম কালু, আমিনুর রহমান জিন্নাহ প্রমুখ।

মওদুদ বলেন, তিনটি কারণে আওয়ামী লীগ কলঙ্কমুক্ত হতে পারবে না। ১৯৭২ থেকে ১৯৭৫ আওয়ামী লীগের সময়কালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। আওয়ামী লীগের দুর্নীতির কারণে লাখ লাখ মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে। আরেকটি হলো রক্ষীবাহিনী। তাদের অত্যাচারে দেশের প্রায় ৪০ হাজার বিরোধী দলের নেতাকর্মী খুন হয়েছে। সবশেষ, একদলীয় স্বৈরাচারী বাকশালী শাসনব্যবস্থা তারা কায়েম করেছে। এই তিন কলঙ্ক থেকে তারা মুক্ত হতে পারবে না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশের কাছে বর্তমান প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছেন। ভারত থেকে প্রধানমন্ত্রী কিছুই আনতে পারেননি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মৃত অবস্থায় পাওয়ার

তিনটি এজেন্ডা নিয়ে কাজ করছে বিএনপি: মওদুদ

আপডেট সময় ১২:২৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮