ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভারত তার স্বার্থে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রেখেছে: গয়েশ্বর

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে আইনের শাসন ও গণতন্ত্র নেই। ভারত তার নিজের স্বার্থে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রেখেছে।

শনিবার বিকালে ঢাকার নবাবগঞ্জের কলাকোপায় ঢাকা জেলা জাতীয়তাবাদী দল (বিএনপির) আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদতবার্ষিকীর আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আইনের শাসন ও গণতন্ত্র উদ্ধার করতে হবে উল্লেখ করে গয়েশ্বর বলেন, আমাদের প্রিয় নেত্রীকে কারামুক্ত করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবল বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব।

জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদষ্য ডা. দেওয়ান সালাউদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস ছালাম আজাদ, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব কানিজ মওলা

ভারত তার স্বার্থে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রেখেছে: গয়েশ্বর

আপডেট সময় ১০:৫০:০৫ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮