ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অভিযান নিয়ে রাজনীতির কোনো সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

কাজিপুর উপজেলা আওয়ামী লীগ অফিস মাঠে ইফতার মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশব্যাপী মাদক বিরোধী অভিযান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গ্রাম-গঞ্জেও মাদকের ভয়াল থাবায় অনেকের পারিবারিক জীবন ও সংসার তছনছ হয়ে যাচ্ছে। ইয়াবা ডনরা যুবকদের বিপথে ঠেলে দিচ্ছে।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইন-শৃঙ্খলা বাহিনীকে মাদক সেবন ও ব্যবসায়ীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। এই অভিযান নিয়ে রাজনীতির কোনো সুযোগ নেই। শনিবার বিকালে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ অফিস মাঠে যমুনার ভাঙন কবলিত মানুষের সাথে ইফতার মাহফিলে এসব কথা বলেন।

অনুষ্ঠানে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জবাসীকে আশ্বস্ত করে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যমুনা নদীর ভাঙন প্রতিরোধে ৪৬৫ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে। পানি উন্নয়ন বিভাগ ইতোমধ্যেই কাজ শুরু করেছে। চলতি বর্ষা মৌসুমে সিরাজগঞ্জ ও কাজিপুরের এক ইঞ্চি জমিও আর যমুনায় বিলীন হবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই। তিনি আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে উল্লেখ করে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সাকার। সমাবেশে সাবেক এমপি তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি জিএম তালুকদার মধু, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী মাইজবাড়িতে মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল ও এফডব্লিউভিটিআই সেন্টার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, এইচইডি’র নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তিনি ভ‚মি অধিগ্রহণ কাজের চেক হস্তান্তর করেন এবং পানি উন্নয়ন বিভাগের নদী তীর সংরক্ষণ প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন করেন।ইফতার ও দোয়া মাহফিলে কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের ৫ ইউনিয়নের জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও ভাঙনপীড়িত কযেক হাজার সাধারণ মানুষ অংশ নেয়। ইফতার ও দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ এম. মনসুর আলীসহ জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা মাওলানা আব্দুল মোতালেব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব কানিজ মওলা

অভিযান নিয়ে রাজনীতির কোনো সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১০:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮