ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমিরাতে প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান দুবাই বাংলাদেশ কনস্যুলেটের স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ ‘নকলের’ সুযোগ না পেয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা, ভাঙচুর বন্যা পরিস্থিতিতে সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন গোয়াইনঘাট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে যুবক নিহত দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান ‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ

এখনও না পেলে, যেভাবে পাবেন স্মার্ট কার্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানী ঢাকাসহ অনেক বিভাগীয় শহরে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে অনেক আগেই। কোথাও কোথাও শেষও হয়েছে। গত বছরের অক্টোবরে এ কাজ শুরু হলেও বিভিন্ন কারণে স্মার্ট কার্ড তুলতে পারেননি যারা, তাদের এখন বিশেষ ব্যবস্থায় এটি নিতে হবে।

ইসির (নির্বাচন কমিশন) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) কর্মকর্তারা জানিয়েছেন, ভোটারদের একটি নির্দিষ্ট নির্বাচনী থানা রয়েছে। বিতরণের সময় শেষ হলেও যারা স্মার্ট কার্ড তুলতে পারেননি তারা মূল আইডি কার্ডের একটি ফটোকপি নিয়ে ওই নির্বাচনী থানার কর্মকর্তার কাছে যেতে হবে। ওই কর্মকর্তার স্বাক্ষর নিয়ে যেতে হবে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউশনে। সেখানে দশ আঙুলের ছাপ ও আইরিশের প্রতিচ্ছবি দেয়ার পর দায়িত্বরতরা ফটোকপি করা আইডিতে লিখে দেবেন, দশ আঙুলের ছাপ ও আইরিশের প্রতিচ্ছবি নেয়া হয়েছে। এরপর ওই কাগজ নিয়ে আবার যেতে হবে নিজ নিজ নির্বাচনী থানা অফিসে। সেখানে ফটোকপি ও আগের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে স্মার্ট কার্ড তুলতে হবে।

আর ঢাকা সিটি করপোরেশনের বাইরে অন্য সিটির ভোটাররা থানা নির্বাচনী অফিসে গেলেই জানতে পারবেন কোথায় আঙুলের ছাপ ও আইরিশের প্রতিচ্ছবি দিতে হবে। এ বিষয়ে এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, স্মার্ট কার্ড বিতরণের সময় ঘোষণা দেয়া হয়। কেউ সেই সময় তুলতে না পারলে বিশেষ এ ব্যবস্থায় তুলে নিতে পারবেন। সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন বাদে এভাবে সারা বছরই স্মার্ট কার্ড তোলা যাবে। তবে দ্রুত তুলে নিলেই ভালো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমিরাতে প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান দুবাই বাংলাদেশ কনস্যুলেটের

এখনও না পেলে, যেভাবে পাবেন স্মার্ট কার্ড

আপডেট সময় ০৪:০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭