ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নাটোরে ঘাস কাটতে গিয়ে ধর্ষণের শিকার ২ সন্তানের জননী

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের লালপুরে মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন দুই সন্তানের জননী। এ ঘটনায় হেলাল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত হেলাল (৩০) একই গ্রামের ইসমত আলীর ছেলে।

পুলিশ জানায়, ওই ভুক্তভোগী নারী একজন দরিদ্র ভ্যানচালকের স্ত্রী। তিনি পার্শ্ববর্তী মাঠে ছাগলের খাবারের জন্য ঘাস সংগ্রহ করতে যান। এ সময় হেলাল মহিষ চরাচ্ছিল। তিনি ওই নারীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় নারীর স্বামী ধর্ষক হেলালের বিরুদ্ধে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ শুক্রবার রাতেই অভিযান চালিয়ে ধর্ষক হেলালকে আটক করে।

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত হেলালকে আটক করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

নাটোরে ঘাস কাটতে গিয়ে ধর্ষণের শিকার ২ সন্তানের জননী

আপডেট সময় ০৪:৩৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮