ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ময়মনসিংহে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ময়মনসিংহের ফুলপুরে জোছনা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কাকরারচর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জোছনা বেগম (৪০) ফুলপুর উপজেলার শ্যামপুর গ্রামের জবেদ আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে এলাকাবাসী পাইকপাড়া রূপসী সড়কের ফুলপুর ইউনিয়নের কাকরারচর গ্রামের ব্রিজের পাশে পানিতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।

নিহতের ভাই শামছুল হক জানান, আমার বোনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে কে বা কারা হত্যা করে লাশ ফেলে গেছে। নিহতের ভাতিজি বিউটি বেগম জানান, নিহতের ৪ মেয়ে ও ২ ছেলে রয়েছে। স্বামীর সঙ্গে বনিবনা না থাকায় সে ৪ সন্তানসহ ফুলপুরে থেকে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করত।

ফুলপুর থানার ওসি একেএম মাহবুব আলম জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ময়মনসিংহে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮