ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবার মৃত্যুবার্ষিকীতে বোনের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটের কচুয়ায় বাবার মৃত্যুবার্ষিকীতে এসে তুচ্ছ ঘটনায় বোনের লাঠির আঘাতে ভাই আব্দুল আজিজের মৃত্যু হয়েছে। সোমবার রাতে কচুয়া উপজেলার সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামের হাজরাপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ ফকির উপজেলার সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামের হাজরাপাড়ার প্রয়াত আফতার উদ্দিন ফকিরের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কচুয়া থানার ওসি রবিউল কবির জানান, সোমবার নিহতের প্রয়াত বাবা আফতার উদ্দিনের মৃত্যুবার্ষিকী ছিল। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিহতের তিন বোন, ভগ্নিপতি ও ভাগনে, ভাগনিরা তাদের বাড়িতে আসেন।

অনুষ্ঠান শেষে নিহতের মেয়েকে তার বড় বোন খুসু বেগম তুচ্ছ ঘটনা নিয়ে একটি চড় মারে। এই চড় মারাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। একপর্যায়ে এ ঘটনা মারামারিতে গড়ায়।

নিহতের তিন বোনের মধ্যে কোনো এক বোন লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। দুপুরে ময়নাতদন্তের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই হামলার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাবার মৃত্যুবার্ষিকীতে বোনের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ১০:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮