ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

বড়াইগ্রামে পেটের ব্যথায় গৃহবধূর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের বড়াইগ্রামে পেটের যন্ত্রণা সইতে না পেরে মাবিয়া বেগম (৫০) নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোরে উপজেলার বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গায় এ ঘটনা ঘটে। নিহত মাবিয়া বেগম মহিষভাঙ্গা মহল্লার আবদুল মোল্লার স্ত্রী।

এলাকাবাসী জানান, মাবিয়া বেগম বেশ কিছুদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা করেও তার অসুখ ভালো হচ্ছিল না।

মঙ্গলবার ভোর রাতে প্রচণ্ড পেটের ব্যথা সইতে না পেরে সাহরি খাওয়ার পর তিনি তাদের নির্মাণাধীন বাড়ির ছাদে বাঁশের সঙ্গে দড়ি বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্ত করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

বড়াইগ্রামে পেটের ব্যথায় গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় ১০:০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮