ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির

মারধর করিনি, লোকজনের সামনে ম্যানেজারকে জুতাপেটা করেছি

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝালকাঠির নলছিটিতে কৃষি ব্যাংকের ব্যবস্থাপককে (ম্যানেজার) পিটিয়ে আহত করেছেন মোল্লারহাট ইউপি চেয়ারম্যান কবির হোসেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের কৃষি ব্যাংকের তালতলা বাজার শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংক সূত্র জানায়, উপজেলার কামদেবপুর গ্রামের কৃষক মো. তোফাজ্জেল খান নামে এক ব্যক্তি নগদ ঋণ (সিসি লোন) চেয়ে আবেদন করেন কৃষি ব্যাংক তালতলা বাজার শাখায়। ব্যাংকের ব্যবস্থাপক মোস্তাইনুর রহমান ঋণ দেয়ার আগে ওই ব্যক্তি সম্পর্কে তথ্য নিতে কয়েক দিন সময় নেন।

তোফাজ্জেলকে ঋণ দেয়ার জন্য সুপারিশ করেন মোল্লারহাট ইউপি চেয়ারম্যান কবির হোসেন। মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যান ব্যাংকের ব্যবস্থাপককে ফোনে ঋণ দিতে চাপ দেন।

ব্যাংক ব্যবস্থাপক সময় চাইলে ক্ষিপ্ত হন ইউপি চেয়ারম্যান। পরে পাঁচ-ছয়টি মোটরসাইকেলে ইউপি চেয়ারম্যান কবির হোসেন লোকজন নিয়ে ব্যাংকের ব্যবস্থাপকের কক্ষে ঢুকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।

পরে তাকে ব্যাংক থেকে টেনেহিঁচড়ে নামিয়ে রাস্তায় নিয়ে আসা হয়। এ সময় লোকজন ডেকে প্রকাশ্যে তাকে জুতাপেটা করে ইউপি চেয়ারম্যান।

মোল্লারহাট ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন বলেন, আমি তাকে মারধর করিনি, বাইরে এনে লোকজনের সামনে জুতাপেটা করেছি।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, ব্যাংক ব্যবস্থাপক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা ঘটনা তদন্ত করে করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

মারধর করিনি, লোকজনের সামনে ম্যানেজারকে জুতাপেটা করেছি

আপডেট সময় ০৯:১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮