ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

মারধরে প্রবীণ অভিনেত্রীর করুণ মৃত্যু, শেষকৃত্যেও আসেনি পুত্র

আকাশ বিনোদন ডেস্ক:

এক সময় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছিলেন বিপুল জনপ্রিয়তা। কিন্তু বয়স হয়ে যেতেই শিকার হলেন করুণ বাস্তবতার। নিজের পুত্র তাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে নিয়মিত মারধর করতেন। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ফেলে পালিয়ে যায় ছেলে।

এর পর এক বছর ধরে অন্যের সাহায্যে চিকিৎসা চলে তার। এ সময় একবারের জন্য পুত্রের মুখটি দেখার জন্য অপেক্ষা করেন। কিন্তু সেই পুত্র মাকে আসবে দূরে থাক, মৃত্যুর খবর পাওয়ার পর শেষকৃত্য অনুষ্ঠানেও আসেননি।

ওই অভিনেত্রীর একজন মেয়ে ছিল। তিনিও বেঁচে থাকতে মাকে অবজ্ঞা করে গেছেন। তবে মেয়ে বলেই হয়তো মৃত্যুর ৩০ ঘণ্টা পর এসে দয়া করে মায়ের শেষকৃত্যের ব্যবস্থা করেছেন।

এমন করুণ পরিণতি ঘটল বলিউডের অভিনেত্রী গীতা কাপুরের জীবনে৷ শনিবার অনেক কষ্ট নিয়ে মুম্বাইয়ে পরলোক গমন করলেন তিনি৷ একসময় বলিউড দাপিয়ে বেড়িয়েছেন তিনি৷ ‘পাকিজা’র মতো সিনেমায় রাজকুমারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন৷

জানা গেছে, অভিনেত্রী গীতার দুরাবস্থার জন্য দায়ী ছিল ছেলে রাজাই৷ তিনি নিজে মাকে হাসপাতালে ফেলে রেখে যান। শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল প্রবীণ অভিনেত্রীর৷ এ কারণে চিকিৎসার জন্য ডাক্তাররা অগ্রিম টাকা জমা রাখতে বলেছিলেন।

আর সেই টাকা এটিএম বুথ থেকে তুলতে যাওয়ার নাম করে হাসপাতাল থেকে পালান ছেলে রাজা৷ তার পর থেকেই তার খোঁজ ছিল না। তখন একপ্রকার বাধ্য হয়েই গীতা কাপুরের চিকিৎসা শুরু করেন হাসপাতালের ডাক্তাররা৷

বিষয়টি জানাজানি হতে বৃদ্ধ অভিনেত্রীর সাহায্যের জন্য এগিয়ে আসেন সিবিএফসি সদস্য অশোক পণ্ডিত ও প্রযোজক রমেশ তুরানি৷ তারা দুজনে মিলেই হাসপাতালের প্রায় দেড় লাখ রুপির বিল পরিশোধ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

মারধরে প্রবীণ অভিনেত্রীর করুণ মৃত্যু, শেষকৃত্যেও আসেনি পুত্র

আপডেট সময় ১১:৫৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮