ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

প্রধানমন্ত্রীর ইফতারে মাশরাফি-মুশফিক

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, তারকা খেলোয়াড়সহ বিভিন্ন পেশার মানুষের সাথে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার গণভবনে এই ইফতারের আয়োজন করা হয়। ইফতারে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান উল্লেখযোগ্য।

পেশাজীবীদের সম্মানে দেয়া প্রধানমন্ত্রীর ইফতারে যোগ দেন সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সম্পাদক ও সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি, গায়ক ও ক্রীড়াবিদরা। প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের কাছে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন।

ইফতারের আগে দেশ এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়। এতে দেশের কল্যাণের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহতদেরসহ শহীদ মুক্তিযোদ্ধাদের জন্যও দোয়া করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকারমের সিনিয়র ইমাম মাওলানা মহিবুল্লাহ বাকী আল নদভী মোনাজাত পরিচালনা করেন।

প্রধানমন্ত্রী মঞ্চে আসন গ্রহণ করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহিম প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অধ্যাপক ইমিরেটাস আনিসুজ্জামান, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান, শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী, সম্পাদক পরিষদের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিএমর সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন।

সেনাবাহিনীর প্রধান আবু বেলাম মোহাম্মদ শফিউল হক, এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, চিকিৎসক নেতা আ ফ ম রুহুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিনও এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পত্রিকা ও অনলাইনের সম্পাদক, টেলিভিশনের প্রতিনিধিরা ইফতারে অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত

প্রধানমন্ত্রীর ইফতারে মাশরাফি-মুশফিক

আপডেট সময় ১০:০১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮