ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

ঋণ দিতে দৈহিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মিনু আরা

অাকাশ জাতীয় ডেস্ক:

সোমবার জয়পুরহাটে একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ৩০ হাজার ঋণ প্রদানের বিনিময়ে দৈহিক মেলামেশার প্রস্তাব দেয়ার অভিযোগ করেছেন এক নারী।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ওই সংস্থার স্থানীয় শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) বায়েজিদ বোস্তামীর বিরুদ্ধে সদর উপজেলার মঙ্গলবাড়ির পেঁচুলিয়া গ্রামের মিনু আরা নামের এক নারী সদস্য এ অভিযোগ করে। সংবাদ সম্মেলনে অনৈতিক প্রস্তাবের অডিও রেকর্ডও উপস্থাপন করা হয়।

সম্মেলনে উল্লেখিত অভিযোগ উপস্থাপনকালে জয়পুরহাটের স্থানীয় দোগাছি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল মতিন, প্রতিবেশী রিনা আক্তার, মেহেরুন্নেছা, মর্জিনা বেগম, অভিযোগকারী মিনু আরার স্বামী ওষুধ ব্যবসায়ী সোহেল রানা, আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিনু আরা অভিযোগ করেন, জয়পুরহাটের পার্শ্ববর্তী নওগাঁর ধামরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে ওই এনজিওর স্থানীয় ব্যবস্থাপক বায়েজিদ বোস্তামীর কাছে ৩০ হাজার টাকা ঋণের আবেদন করেন। এ সময় ঋণ প্রদানের বিনিমিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে দৈহিক সম্পর্ক স্থাপনের কুপ্রস্তাব দেন।

পরে ওই ব্যবস্থাপক মোবাইল ফোনেও তাকে অশালীন কথা বলে কুপ্রস্তাব দেন। যে কথা মিনু আরা কৌশলে তার মোবাইল ফোনে অডিও (ভয়েজ কল) রেকর্ড করেন।

এ ঘটনায় ধামইরহাট থানায় তিনি ওই ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলাও করেছেন। কিন্তু এখনো তাকে গ্রেফতার করা হয়নি। উপরন্ত ওই ব্যবস্থাপক নানাভাবে তাকে মামলা তুলে নিতে হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে মিনু আরা অবিলম্বে ওই ব্যবস্থাপককে গ্রেফতারের দাবি জানান।

পাশাপাশি তিনি অভিযোগ করেন, ওই ব্যবস্থাপক তাকে অনৈতিক প্রস্তাব দেয়ার পর বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়। পরে এ নিয়ে ব্যবস্থাপক বায়েজিদ বোস্তামী মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে নিজের দোষ ঢাকতে উল্টো মারপিট ও চাঁদা দাবির অভিযোগে তার স্বামীসহ কয়েকজন ব্যবসায়ীকে আসামি করে ধামরহাট থানায় সংস্থার প্রশাসনিক কর্মকর্তাকে দিয়ে একটি মামলা করিয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

ঋণ দিতে দৈহিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব

আপডেট সময় ০৯:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮