ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির ভাগ্নের সাজার রায় শুনে আদালতেই মারা গেলেন মামা ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা হলমার্ক-বেসিক ব্যাংকের কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী ১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ ডিএমপির একার পক্ষে সম্ভব নয়: কমিশনার

মালয়েশিয়ার প্রাতিষ্ঠানিক পরিবর্তনে মাহাথিরের প্রয়োজন: ইব্রাহিম

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার প্রাতিষ্ঠানিক পরিবর্তনে মাহাথিরের প্রয়োজন বলে মনে করেন আনোয়ার ইব্রাহিম। শনিবার রাতে ‘সেবেরাং জায়া’তে এক অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ক্ষমতার ভাগাভাগি নিয়ে মাহাথিরের সঙ্গে তার দুটি দীর্ঘ বৈঠক হয়েছিল।

মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধানের জন্য নতুন প্রধানমন্ত্রীকে সময় দিতে সরকারের পদ নিতে মাহাথিরের প্রস্তাব গ্রহণ করেননি বলে জানিয়েছেন পিপলস জাস্টিজ পার্টির (পিকেআর) নেতা আনোয়ার ইব্রাহিম।

ইব্রাহিম বলেন, ‘আমার সঙ্গে মাহাথির প্রথম বৈঠকটি করেন হাসপাতালে এবং তারপর গত সপ্তাহে তার অফিসে দ্বিতীয় বৈঠকটি হয়েছে।’

তিনি বলেন, ‘বৈঠকে তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আমি কোনো পদ চাই কিনা’। আমি তাকে ‘না’ বলেছিলাম, কারণ দেশের প্রাতিষ্ঠানিক পরিবর্তন করতে আমি তাকে সময় দিতে চেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি দেখতে পাচ্ছি যে জনগণও তার নেতৃত্বকে ভালোভাবে গ্রহণ করেছে। তিন বছর কারাভোগের পর ১৫ মে মুক্তি পান আনোয়ার ইব্রাহিম।

দেশটির জনপ্রিয় এই নেতা জানান, নির্বাচনে তাদের সমর্থনের জন্য ভোটারদের ধন্যবাদ জানাতে তিনি কিছু সময়ের জন্য পুরো দেশ সফরে করতে চান।

আনোয়ার বলেন, ‘এখন অন্তত আমার পরিবারের সঙ্গে থাকতে ও কিছু লেখালেখি করার জন্য সময় আছে।’ এছাড়াও মাহাথিরের অতীত অন্যায় কর্মের জন্য তাকে ক্ষমা করে দেয়ার জন্য আনোয়ার তার সমর্থকদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে দেশ পুনর্গঠনে ‘পাকাতান হারাপান’ প্রধানের প্রতি বিশ্বাস রাখতেও তিনি অনুরোধ জানান।

তিনি বলেন, মালয়েশিয়াকে সংস্কার করার এবং দুর্নীতি থেকে মুক্তির জন্য মাহাথিরের আন্তরিকতার কারণে তিনি নিজে তাকে (মাহাথিরকে) ক্ষমা করেছেন। যিনি একদা তাকে কারাগারে পাঠিয়েছিলেন, সেই ব্যক্তিকে ক্ষমা করা খুব সহজ ছিল না বলে তিনি জানান।

তিনি বলেন, ‘আমি তাকে ক্ষমা করেছি। আমি আন্তরিকভাবে তাকে ক্ষমা করেছি। তিনি নিজেই স্বীকার করেছেন যে আমাকে বরখাস্ত করা তার অনেক বড় ভুল ছিল। কেউ যদি নিজের ভুল স্বীকার করে নেয়, তখন আর কী বলার থাকতে পারে? আমি মনে করি ক্ষমার জন্য এটি যথেষ্ট।’

তার এক সময়ের শত্রুর সঙ্গে জোট গঠন করায় অনেকেই তার সমালোচনা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা আমার কাছে প্রশ্ন রাখতো মাহাথিরের সত্যিই কি কোনো পরিবর্তন হয়েছে?’

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘জবাবে আমি তাদের এই কথা বলেছি, আমি তার কারণে কারাভোগ করেছি ঠিক আছে, তারপরেও আমি তাকে ক্ষমা করেছি। দ্বন্দ্ব ভুলে আমরা কি এগিয়ে যেতে পারি না?’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

মালয়েশিয়ার প্রাতিষ্ঠানিক পরিবর্তনে মাহাথিরের প্রয়োজন: ইব্রাহিম

আপডেট সময় ১০:৩১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮