ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বেয়াই ছাড় পায়নি, প্রমাণ হলে বদিও রেহাই পাবে না: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তিনি ছাড় পাবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বদির বিরুদ্ধে যদি অপরাধ-অভিযোগ প্রমাণিত হয়, বদির বেয়াই যেমন ছাড় পায়নি, বদিসহ আওয়ামী লীগ-বিএনপির বা অন্য দলের যারা যারাই জড়িত কেউ রেহাই পাবে না।

ঈদকে সামনে রেখে আজ শনিবার সাভারের আশুলিয়ায় সড়কের উন্নয়ন কাজের পরিদর্শনে গিয়ে সাংবদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান জনগণ স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, কেবল রাজনৈতিকভাবে মতলববাজরা এ অভিযানের সমালোচনা করছে। মাদকের সঙ্গে অস্ত্র, কালোটাকা সবই জড়িত। এই মাদক আগামী প্রজন্মকে ধবংস করছে।

পৃথিবীর বিভিন্ন দেশে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীরা শক্তিশালী। অভিযান চলাকালে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলি করবে আর তারা কি তখন জুঁই ফুলের গান গাইবে?

প্রসঙ্গত, কক্সবাজারের এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার বিস্তর অভিযোগ রয়েছে, যদিও তিনি বিষয়টি অস্বীকার করে আসছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

বেয়াই ছাড় পায়নি, প্রমাণ হলে বদিও রেহাই পাবে না: কাদের

আপডেট সময় ০৪:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮