ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ দুর্নীতি করে অর্থনীতির বেহাল দশা করে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র রাউজানে টিলা কাটা নিয়ে বিরোধে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের দাবি মেনে প্রস্তাব দিতে যাচ্ছে ইরান: ট্রাম্প

চাটমোহরে আইপিএল খেলা নিয়ে জুয়া, আটক ৯

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার চাটমোহরে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) নিয়ে জুয়া খেলার সময় ৯ জনকে হাতে নাতে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর ঘাট এলাকার একটি চা-স্টল থেকে তাদের আটক করা হয়। এ সময় জুয়া খেলার টাকা ও একটি রঙিন টেলিভিশন জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- রামনগর গ্রামের আমির হোসেনের ছেলে শাহীন হোসেন (২৫), নাছির উদ্দিনের ছেলে শাহীন আলম (২২), আকবর মোল্লার ছেলে মো. আসাদুল মোল্লা, জিন্নাত আলীর ছেলে আমজাদ হোসেন (৩৫), কাদের আলীর ছেলে ফিরোজ আলী (২২), মজিবর সরদারের ছেলে মিজান সরদার (২৫), আলাউদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (২২), দোলং গ্রামের মৃত কামাল উদ্দিনের সরকারের ছেলে রতন সরকার (৩৬), ধূলাউড়ি গ্রামের মোজাম সরকারের ছেলে রতন সরকার (৩৬)।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম দৈনিক আকাশকে জানান, আইপিএল ক্রিকেট খেলা শুরু হওয়ার পর থেকে রামনগর এলাকায় একটি চক্র জুয়া খেলে আসছিল। বারে বারে কৌশল পরিবর্তন করার কারণে তাদের আটক করা সম্ভব হচ্ছিল না। শুক্রবার রাতে টেলিভিশনে কলকাতা ও হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ চলাকালীন কয়েকজন যুবক জুয়া খেলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রামনগর ঘাট এলাকার চাঁদু মিয়া নামক এক ব্যক্তির চা-স্টলে অভিযান চালিয়ে জুয়ার টাকাসহ ৯ জনকে আটক করা হয়।

এ সময় জুয়া খেলার টাকা ও একটি রঙিন টেলিভিশন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে এবং শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী, দিলেন উৎসাহ

চাটমোহরে আইপিএল খেলা নিয়ে জুয়া, আটক ৯

আপডেট সময় ০৮:০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮