ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন করে ষড়যন্ত্রের পাঁয়তারা করছে বিএনপি : স্বাস্থ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সুপ্রিম কোর্টের ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণ নিয়ে বিএনপি দেশে নতুন করে ষড়যন্ত্র সৃষ্টির পাঁয়তারা করছে। জনগণ তাদের এ ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।

শনিবার বিকেলে সিরাজগঞ্জের শিয়ালকোলে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, উন্নয়ন করাই শেখ হাসিনার একমাত্র কাজ। আর নতুন নতুন চক্রান্ত করে শেখ হাসিনা সরকারকে বিপদে ফেলাই হলো বিএনপির একমাত্র কাজ। তাদের এ অভিসন্ধি কোনো দিনই পূরণ হবে না। জনগণের রায় নিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবারও সরকার গঠন করবে।

এর আগে দুপুরে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের দত্তবাড়িতে প্রস্তাবিত নার্সিং মহাবিদ্যালয়ের নির্মাণ কাজ এবং ছোনগাছা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কেন্দ্রের স্থান পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, প্ল্যানিং কমিশনের যুগ্ম-সচিব মহিউদ্দিন আলমগীর, পৌর মেয়র সৈয়দ আব্দুর রইফ মুক্তা, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল করিম, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, মেডিকেল কলেজের প্রকল্প প্রধান ডা. বাকির হোসেন উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন করে ষড়যন্ত্রের পাঁয়তারা করছে বিএনপি : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১১:২০:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭