ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মমতার জন্য ইলিশ, মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পদ্মার ইলিশ ও যশোরের ছানার মিষ্টি পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী শুক্রবার সকালে পশ্চিমবঙ্গ সফরে গেছেন। এর আগে বৃহস্পতিবার কলকাতায় মমতার বাড়িতে এসব উপহার পাঠানো হয়।

কলকাতার বাংলা দৈনিক আজকাল জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে রয়েছে ২০ কেজি পদ্মার ইলিশ ও ২০ কেজি যশোরের ছানার মিষ্টি। এ ছাড়া ঢাকাই জামদানি, সিল্ক ও তাঁতের শাড়িও দেয়া হচ্ছে মমতাকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে দৈনিকটি জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের সম্পর্ক।

সুমধুর সেই সম্পর্কের সূত্র ধরেই ২০১৫ সালে ঢাকায় ২১ ফেব্রুয়ারি উপলক্ষে যান মমতা ব্যানার্জি। তখন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাকে পদ্মার ইলিশ দিয়ে আপ্যায়ন করা হয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, অতিথি আপ্যায়নে বাংলাদেশ বরাবরই ইলিশের ওপর নির্ভর করে। অতিথিরাও খুব পছন্দ করেন। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সম্পর্ক তো খুবই গভীর। ভাষা, সংস্কৃতিরও সাদৃশ্য রয়েছে। তাই কাছের মানুষকে আপ্যায়ন, উপহার দিতে বরাবর ইলিশই ভরসা। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে তো শেখ হাসিনার প্রাণের সম্পর্ক। তাই ইলিশ উপহার দেয়া তো হবেই।

উল্লেখ্য, বাংলাদেশ ইলিশ রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ফলে সাত বছর ধরে এখান থেকে পশ্চিমবঙ্গে ইলিশ যায়নি। তবে সম্প্রতি সরকার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

মমতার জন্য ইলিশ, মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:২২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮