ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেউ মারা গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না

চুরি ঠেকাতে লিচুর গাছে বৈদ্যুতিক ফাঁদ পেতে সতর্কবার্তা

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের বাগাতিপাড়ায় চুরি ঠেকাতে লিচুর গাছে বৈদ্যুতিক ফাঁদ পেতেছেন গাছের মালিক। খোলা তারের ওই ফাঁদে জড়িয়ে যেকোনো সময় প্রাণহানির আশংকা করছেন স্থানীয়রা।

গাছের মালিক শুধু ফাঁদই পাতেননি, সেখানে সতর্কতামূলক একটি সাইনবোর্ড টানিয়েছেন। তাতে গাছে বিদ্যুৎ সংযোগ দেয়া আছে মর্মে সাবধান করেছেন। সাইন বোর্ডে লেখা আছে, ‘কেউ মারা গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না’। বিপজ্জনক কাণ্ডটি ঘটেছে উপজেলার মালঞ্চি রেল স্টেশন সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়েতে কর্মরত পোর্টার আবদুর রাজ্জাকের বাড়ি ঈশ্বরদীর পাকশিতে। চাকরির সুবাদে দীর্ঘদিন থেকে তিনি মালঞ্চি রেল স্টেশনের পাশে সরকারি জমিতে পরিবার নিয়ে বসবাস করেন।

তার বাড়ির পাশের একটি লিচু গাছ থেকে সম্প্রতি লিচু চুরি হয়। তাই চুরি ঠেকাতে আব্দুর রাজ্জাকের ছেলে জুয়েল লিচু গাছে বৈদ্যুতিক ফাঁদ পেতেছেন।

স্থানীয় সোনাপাতিল মহল্লার রবিউল আলম, জালাল উদ্দিন ও পেড়াবাড়িয়া মহল্লার লিমন জানান, তারা ওই লিচু গাছে বিদ্যুতের তার জড়ানো দেখেছেন।

গাছটির পাশ দিয়ে শিশুসহ সাধারণ মানুষ চলাচল করে। গাছে জড়ানো বিদ্যুতের তারে জড়িয়ে যে কোনো সময় প্রাণহানির মতো বড় দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি ভুল করে গাছের মালিকদের নিজেদের পরিবারের সদস্যরাও দুর্ঘটনার শিকার হতে পারেন।

মালঞ্চি রেল স্টেশনে দায়িত্বরত ওয়েম্যান সানোয়ার কবীর জানান, তিনি এমন কাণ্ডটি দেখতে পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, পুরো লিচু গাছ জুড়ে খোলা তার প্যাঁচানো রয়েছে। পাশে একটি গাছে সতর্কতামূলক একটি সাইনবোর্ড সাঁটানো রয়েছে।

আর তাতে লেখা রয়েছে, ‘সাবধান! এই লিচু গাছের আশে পাশে এবং লিচুর গাছে বিদ্যুৎ সংযোগ দেয়া আছে। বিঃদ্রঃ কেউ যদি মারা যায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না’।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, লিচু গাছে পাহারার ব্যবস্থা করতে পারে। কিন্তু বৈদ্যুতিক ফাঁদ পাতা আইনসিদ্ধ নয়।

গাছের মালিক জুয়েলকে না পেয়ে তার বড় ভাই জিয়ার সঙ্গে কথা বললে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, লিচু চুরি ঠেকাতে এমন দৃশ্যমান বৈদ্যুতিক তার পেঁচিয়ে সাইনবোর্ড টানানো হয়েছে। প্রকৃত পক্ষে এতে কোনো বিদ্যুৎ সংযোগ নেই বলে দাবি করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কেউ মারা গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না

আপডেট সময় ১০:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮