ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বাংলাদেশের মানবিকতা সারা বিশ্বের জন্য অনুকরনীয়: প্রিয়াঙ্কা

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা শরণার্থী শিশুদের যাওয়ার কোনো জায়গা নেই উল্লেখ করে আন্তর্জাতিক খ্যাতিমান অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া শিশুদের দায়িত্ব নিতে পুরো পৃথিবীকে আহ্বান জানিয়েছেন।

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির ঘুরে এসে বৃহস্পতিবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া বলেন, শরণার্থী শিবিরে ঝুঁকির মুখে থাকা রোহিঙ্গা শিশু ও নারীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, হৃদয় খুলে দিন। আপনারা মনে সহমর্মিতা আনুন। আমাদের নিজেদের শিশুদের মতো এই শিশুদের দেখুন।

৫-৬ বছরের শিশুদের চিত্রকর্ম দেখার কথা জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, তারা দেখেছে মাথার ওপরে রকেট লঞ্চার, পায়ের তলায় মাইন। তারা সেটা মনে রেখেছে এবং এঁকেছে।

সীমান্ত উন্মুক্ত করে দেয়ায় বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছে, তাদের প্রতি মানবিকতার জন্য। যে মানবিকতা সারা বিশ্বের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন।

ভারত সরকারকে এ ব্যাপারে কিছু জানাবেন কিনা জানতে চাইলে প্রিয়াঙ্কা জানান, ‘আমি শিশুদের পক্ষে এখানে এসেছি।’

তিনি বলেন, ‘আমি যখন রাজনীতিবিদ হব, তখন সব করব। এ মুহূর্তে আমি ইউনিসেফের শুভেচ্ছা দূত। এখন আমি শিশুদের প্রতি দায়িত্ববান হওয়ার জন্য সবাইকে বলছি। কিন্তু আমি যখন প্রধানমন্ত্রী হব, তখন দেখবেন!’

মিয়ানমারের অবস্থান প্রসঙ্গে প্রশ্ন করলে প্রিয়াঙ্কা বলেন, ‘এটা রাজনৈতিক সমস্যা। এ নিয়ে আমাদের উত্তর নেই। কিন্তু মানবিক বিষয়ে আমার বলার আছে।’

তিনি বলেন, ‘কেউ অল্প কিছু সাহায্য করলে এক শিশুর কয়েক দিনের খোরাক হয়ে যায়।’

সংবাদ সম্মেলনে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি সীমা সেন গুপ্ত, ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশনস চিফ জ্যঁ জ্যাক সিমনও বক্তব্য দেন।

এর আগে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন আন্তর্জাতিক খ্যাতিমান অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

গত চার দিনে তিনি উখিয়া ও টেকনাফের ১০টি শরণার্থী ক্যাম্প এবং সীমান্তের কাছের রোহিঙ্গা আগমনের ট্রানজিট পয়েন্ট ঘুরে দেখেন তিনি। রোহিঙ্গা শিশুদের সঙ্গে সময় কাটিয়ে বোঝার চেষ্টা করেন তাদের বাস্তবতা, তাদের সংকট।

জাতিসংঘ সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে সোমবার ৪ দিনের সফরে বাংলাদেশে আসেন এ অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

বাংলাদেশের মানবিকতা সারা বিশ্বের জন্য অনুকরনীয়: প্রিয়াঙ্কা

আপডেট সময় ১০:২৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮