ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পারমাণবিক পরীক্ষাকেন্দ্রের সুড়ঙ্গ ধ্বংস করল উ. কোরিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়া আঞ্চলিক উত্তেজনা প্রশমনের জন্য পারমাণবিক অস্ত্র পরীক্ষা কেন্দ্রের সুড়ঙ্গ ধ্বংস করে তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম।

বৃহস্পতিবার উত্তর কোরিয়া তাদের পুংগিয়ে-রি পারমাণবিক অস্ত্র পরীক্ষাকেন্দ্রে বিস্ফোরণ ঘটিয়ে সুড়ঙ্গ ধ্বংস করেছে। কেন্দ্রটি পরিদর্শনে যাওয়া বিদেশি সাংবাদিকরাও বড় ধরনের বিস্ফোরণ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন।

উত্তর কোরিয়া তাদের এ পরীক্ষাকেন্দ্রেই সব মিলে ছয়টি পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছিল। দেশের উত্তরপূর্বাঞ্চলের মাউন্ট মানটাপ পর্বতের নিচে খোঁড়া কয়েকটি সুড়ঙ্গ নিয়েই এ কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যুগপৎ কূটনৈতিক তৎপরতার অংশ হিসাবে উত্তর কোরিয়া এবছর শুরুর দিকে পরীক্ষাকেন্দ্রটি ভেঙে ফেলার প্রস্তাব দেয়।

তবে বিজ্ঞানীদের ধারণা, ২০১৭ সালের সেপ্টেম্বরে পরীক্ষাকেন্দ্রটিতে সর্বশেষ পারমাণবিক অস্ত্র পরীক্ষার সময় এটি আংশিক ধসে পড়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

কেন্দ্রটি ধ্বংস করে ফেলা দেখতে নিরপেক্ষ কোনো অস্ত্র পরিদর্শক নয় বরং বাছাই করা ২০ জন মত বিদেশি সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের সামনেই পরপর কয়েকটি বিস্ফোরণে প্রকম্পিত হয়ে সুড়ঙ্গগুলো ধসে পড়ে।

সকালের দিকে দুটো বিস্ফোরণ এবং বিকালে ৪ টি বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পারমাণবিক পরীক্ষাকেন্দ্রের সুড়ঙ্গ ধ্বংস করল উ. কোরিয়া

আপডেট সময় ০৭:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮