ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

এবার রাজধানীতে শুরু মাদকবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এবার রাজধানীতে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে এ অভিযানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে কোনো মূল্যে মাদকের আগ্রাসন থেকে জনগণকে মুক্ত করাই এ অভিযানের উদ্দেশ্য।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদক নির্মূলে গোয়েন্দা সংস্থা একটি তালিকা তৈরি করেছে। এ তালিকা অনুযায়ী দেশের সব মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে। মাদকের সঙ্গে যেই যুক্ত হোক, তাকে শাস্তি পেতেই হবে।

মাদকের ভয়াবহতা তুলে ধরতে গিয়ে কিশোরী ঐশী রহমানের হাতে তার বাবা পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও মা স্বপ্না রহমান খুন হওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মাদকের জন্য কী ঘটে, তা আপনারা দেখেছেন। সুতরাং আপনার সন্তান, ভাই, প্রতিবেশী- কে কি করছে লক্ষ্য করুন। এবং মাদকের বিরুদ্ধে পুলিশকে তথ্য দিন।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রমজানে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মানুষ গভীর রাত পর্যন্ত শপিংমলে কেনাকাটা করছে। এখন পর্যন্ত রাজধানীতে ছিনতাই বা অপকর্মের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মাদকবিরোধী অভিযানের উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন গাড়িতে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করেন। রাজধানীতে মাদকবিরোধী এ অভিযানে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, অভিযানের জন্য ঢাকা শহরের ‘শীর্ষ মাদক ব্যবসায়ীদের’ তালিকা তৈরি করছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানে সফল হবেন আশবাদ জানিয়ে কমিশনার বলেন, ঢাকা মহানগরের জনগণের সহযোগিতায় আমরা জঙ্গিবিরোধী অভিযানে সফল হয়েছি। মাদকের এই ভয়াবহতা থেকেও আমরা সফল হতে পারব।

প্রধানমন্ত্রীর নির্দেশের পর গত ১৪ মে থেকে আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে মাদকবিরোধী অভিযান শুরু করেছে। এর পর থেকে পুলিশ ও র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একের পর এক মাদককারবারি নিহত হচ্ছেন। এর মধ্যে গত ছয় দিনেই বিভিন্ন জেলায় অন্তত ৪৪ জন বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

এবার রাজধানীতে শুরু মাদকবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮