ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভারত চাইলে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতের আগ্রহ থাকলে জাতীয় নির্বাচন নিয়ে বাংলাদেশ আলোচনা করতে তৈরি আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর উপলক্ষ্যে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর ভারত সফরে স্থানীয় রাজনীতি ও নির্বাচন নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে জানানো হবে কিনা এমন প্রশ্নে জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, অবশ্যই। যদি ভারতের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ব্যাপারে জানতে চান, তবে কেন নয়। ভারতের আগ্রহ থাকলে স্থানীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে বাংলাদেশ তৈরি।

এসময় মন্ত্রী আরও বলেন, ভারত বাংলাদেশের ভিন্ন ধরনের বন্ধু। কারণ ১৯৭১ সালে এক কোটির ওপরে বাংলাদেশি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল, আমরা এটা ভুলতে পারি না। স্থল সীমান্ত চুক্তি অনুস্বাক্ষরের সময়ে ভারতের সংসদেও এটি পরিষ্কারভাবে ফুটে উঠেছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মে দুইদিনের সফরে ভারত যাচ্ছেন। সেখানে তিনি পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনে নির্মিত বাংলাদেশ ভবন উদ্বোধন করবেন।

ওই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জিও যোগ দেবেন। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাদা বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

ভারত চাইলে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:১৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮