ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই : শিক্ষামন্ত্রী শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান চীনের কাছ থেকে বাংলাদেশ ঋণের আশ্বাস পেয়েছে কি, প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন

অবশেষে সামনে এলেন সৌদি যুবরাজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছবি প্রকাশ করেছে সৌদি রাজপরিবার। বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) কয়েকটি ছবি প্রকাশ করে জানায়, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান।

ছবিতে দেখা যাচ্ছে, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পাশে মন্ত্রিসভার বৈঠকে অন্যদের সাথে রয়েছেন বিন সালমানও। রাজপরিবার বলছে এটি গতকাল মঙ্গলবারের ছবি।

গত ২১ এপ্রিল সৌদি রাজপ্রাসাদের খুবই নিকটবর্তী এলাকায় গোলাগুলির আওয়াজ শোনা যাওয়ার পর গত এক মাসে বিন সালমানকে প্রকাশ্যে দেখা যায়নি। এতে ইরান ও রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে নানা গুজব ছড়াতে থাকে। কোনো কোনো খবরে দাবি করা হয় গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন যুবরাজ।

এছাড়া অন্যান্য কিছু বিষয় সামনে রেখে অনেকেই সন্দেহের মধ্যে ছিলেন। তবে বুধবার ছবি প্রকাশ করলেও গত এক মাস বিন সালমান কোথায় কী অবস্থায় ছিলেন সে বিষয়ে কিছু বলা হয়নি।

এর আগে সৌদি আরবের রাজপরিবারের বরাত দিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সুস্থ ও নিরাপদে আছেন বলে খবর জানিয়েছিল ডেইলি পাকিস্তান।

সৌদি যুবরাজ নিরাপদে ও সুস্থ আছেন। তিনি ওই সময় মিসরে অবকাশ যাপন করছেন বলে জানিয়েছিল সংবাদ মাধ্যমটি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বিশেষ আমন্ত্রণে সৌদি যুবরাজ সপরিবারে সেখানে গিয়েছেন এবং তার সঙ্গে আবুধাবি ও বাহরাইনের নেতারাও রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

অবশেষে সামনে এলেন সৌদি যুবরাজ

আপডেট সময় ০৭:৪২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮