ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন প্রধানকে হত্যার হুমকি

দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) নতুন প্রধান শুকরি আবদুল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দুর্নীতি কেলেঙ্কোরি নিয়ে মালয়েশিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নাজিব রাজাককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)।

ওয়ানএমডিবি কেলেঙ্কারি নিয়ে মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। নাজিবের দুর্নীতির বিষয়টি তদন্ত করছেন এমএসিসির নতুন প্রধান শুকরি আবদুল।

নাজিবকে জিজ্ঞাসাবাদ করায় হত্যার হুমকি দেয়া হয়েছে শুকরি আবদুলকে। হুমকির বিষয়টি আমলে নিয়ে অভিযোগ তদন্ত করবেন বলে জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান ফুজি হারুন।

নাজিব রাজাকের বিরুদ্ধে রাষ্ট্রীয় উন্নয়ন তহবিল ওয়ানএমডিবি থেকে কয়েক কোটি ডলার নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

দুর্নীতি কেলেঙ্কারির কারণে চলতি মাসের সাধারণ নির্বাচনে নাজিবের জোটের ভরাডুবি হয়েছে বলে মনে করেন অনেকেই।

অন্যদিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরই তার বিরুদ্ধে নতুন তদন্তের নির্দেশ দেন মাহাথির মোহাম্মদ। একইসঙ্গে নাজিব ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এরপরই গত শুক্রবার নাজিবের মালিকানাধীন কয়েকটি অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে কয়েকশ’ বাক্স নামিদামি হ্যান্ডব্যাগ, গহনা, ঘড়িসহ বহু রিংগিত ও ডলার জব্দ করে দেশিটির পুলিশ।

এমএসিসির প্রধান মোহাম্মদ শুকরি আবদুল জানিয়েছেন, সরকারের এসআরসি ইন্টারন্যাশনাল বারহাদের (ওয়ানএমডিবি) ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিভাবে নাজিবের ব্যক্তিগত হিসেবে গেল সে বিষয়ে জানতে মঙ্গলবার তাকে তলব করা হয়।

তিনি বলেন, ‘এ ব্যাপারটি স্পষ্ট করার জন্য তাকে ডাকা হয়। গ্রেফতারের জন্য নয়। তার উত্তরে আমরা যদি সন্তুষ্ট হই তাহলে তাকে তদন্ত থেকে বাদ দেয়া হবে। আমাদের আরও বক্তব্যের প্রয়োজন হলে তাকে আবারও আমরা ডাকব।’

এর আগে শুকরি জানিয়েছিলেন, ২০১৫ সালে রাষ্ট্রীয় ওয়ানএমডিবি তহবিলের অর্থ নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্তের সময় সাক্ষীদের কোনো হদিস পাওয়া যায়নি এবং মামলার তদন্ত কাজ চালু রাখলে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন প্রধানকে হত্যার হুমকি

আপডেট সময় ০৪:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮