ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবার কবরে শায়িত তাজিন আহমেদ

আকাশ বিনোদন ডেস্ক:

রাজধানীর বনানী কবরস্থানে কামাল উদ্দিন আহমেদের কবরে শায়িত হলেন অভিনেত্রী তাজিন আহমেদ। বুধবার বাদ জোহর গুলশানের আজাদা মসজিদে নামাজে জানাজা শেষে দুপুর ২টা ৫০ মিনিটে তাজিনকে দাফন করা হয়।

বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত নামাজে জানাজায় বিনোদনজগতে তার সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর আগে সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হিমঘর থেকে অ্যাম্বুলেন্সে করে তাজিনের মরদেহ গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

সেখানে বন্দি মা দিলারা জলিকে তাজিনের লাশ দেখানো হয়। এ সময় মেয়ের লাশ দেখে তিনি কেঁদে ফেলেন। কিছু সময় পর তাজিনের মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেয়। পরে সকাল সাড়ে ১০টায় উত্তরার আনন্দবাড়ি শুটিং স্পটে তার লাশ রাখা হয়।

সেখানে তাজিনের সহকর্মী ও বিনোদন জগতের অনেকেই তাকে শেষবারের মতো দেখতে আসেন। দুপুর ১২টা পর্যন্ত সেখানে লাশ রাখার পর জানাজার জন্য গুলশানে নিয়ে আসা হয়।

জানাজা শেষে আজাদ মসজিদের পাশেই তাজিনের মরদেহ রাখা হয়। সেখানে এসে শেষবারের মতো অভিনেত্রীকে দেখে যান নানা শ্রেণি-পেশার মানুষ। সহকর্মীকে দেখতে হাজির ছিলেন সুবর্ণা মুস্তাফা, বিজরি বরকতউল্লাহ, ববি হাজ্জাজসহ আরও অনেকে।

এর আগে বুধবার সকাল থেকে তাজিন আহমেদের মরদেহ উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে রাখা হয়। সেখানে ছোট পর্দার এই তারকার দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু আর শুভানুধ্যায়ীরা তাকে শেষ শ্রদ্ধা জানান।

মঙ্গলবার দুপুর ১২টায় হৃদরোগে আক্রান্ত হন তাজিন আহমেদ। সে সময় তাজিনের কাছে ছিলেন তার মেকাপ আর্টিস্ট। তিনিই তাজিনকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। বিকাল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাবার কবরে শায়িত তাজিন আহমেদ

আপডেট সময় ০৩:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮