ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

দীঘিনালায় ইউপিডিএফের সাবেক কর্মীকে গুলি করে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

খাগড়াছড়ির দীঘিনালায় উজ্জ্বল কান্তি চাকমা ওরফে মার্শাল(৫৫) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সাবেক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (এমএন লারমা)।

মঙ্গলবার বিকালে ইউপিডিএফের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এই প্রেস বিবৃতিতে বলা হয়, সোমবার রাত ৯টার দিকে মার্শালকে উপজেলার গুলছড়ি রাখাল মহাজন পাড়ার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়। নিহতের বাবার নাম মৃত গৌতম বুজ্জে চাকমা।

এই হত্যাকাণ্ডের ঘটনায় জন্য জেএসএসকে (এম এন লারমা) দায়ী করেছে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের জেলা সংগঠক অনি চাকমা।

তবে জেএসএসের (এম এন লারমা) কেন্দ্রীয় সহতথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা বলেন, ইউপিডিএফই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহত মার্শাল ২০০৭ সালে ইউপিডিএফ থেকে বের হয়ে যায়। বিভিন্ন সময় ইউপিডিএফ তাকে দলের নেয়ার চেষ্টা করেছে। পুনরায় দলে টানতে ব্যর্থ হয়ে ইউপিডিএফই (প্রসীত) মার্শালকে হত্যা করেছে। এই ঘটনায় জেএসএস (এম এন লারমা) কোনোভাবেই জড়িত নয়।

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা সাবেক কর্মী উজ্জ্বল কান্তি চাকমা ওরফে মার্শালকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন বলেন, এই বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য দীঘিনালার থানার ওসিকে দায়িত্ব দেয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

দীঘিনালায় ইউপিডিএফের সাবেক কর্মীকে গুলি করে হত্যা

আপডেট সময় ১০:১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮